সফর শেষে দেশে ফিরলাম পারফিউমারির নতুন অভিজ্ঞতা ও আপডেট

দেশে আসলাম আলহামদুলিল্লাহ। পারিবারিক কিছু কারণে এবারের সফরটা কিছুটা সংক্ষিপ্ত করতে হলো। মুম্বাইতেই কেটে গেছে প্রায় ২ সপ্তাহ, তাই আর অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তবে শীঘ্রই আবার যেতে হবে।

Kholzi Treasure সফরের আপডেট ও অভিজ্ঞতা

খুবই সাকসেসফুল একটি সফর হয়েছে আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই তাদের আপ্যায়ন ছিল রীতিমতো ঈর্ষণীয়। সত্যি বলতে, নতুন নতুন প্রোডাক্ট সোর্সের জন্য আসলে এই ধরনের সফরগুলোর কোনো বিকল্প নেই। তবে আমি ব্যক্তিগতভাবে আমার সফরগুলোর মূল্যায়ন করি ‘অভিজ্ঞতা’ দিয়ে। কারণ, আমি এখনো শিখতে পছন্দ করি।

পারফিউমারি ও কাঁচামাল: বাইরের বিশ্ব কতটা এগিয়ে?

এই সফরগুলোতে বড় বড় হাউজ এবং ডিস্টিলারদের সাথে দেখা হয়, কথা হয়। অনেক অজানা জিনিস জানা যায় এবং এমন অনেক অজানা সুবাস স্নীফ করার সুযোগ হয়, যা আপনি দেশে বসে থেকে কখনোই পাবেন না। তাই আমি এই সফরগুলোকে আমার লার্নিং বা শেখার জন্য অনেক বড় একটা সুযোগ মনে করি। সোজা কথায়, এই সফরগুলো থেকে অর্জিত জ্ঞানের মূল্য টাকার হিসেবের কাছে একদম নস্যি..!

Kholzi Treasure

পারফিউমারি শিল্পে বহির্বিশ্ব কতটা এগিয়ে আছে, তা আপনি নিজ চোখে না দেখলে চিন্তাও করতে পারবেন না। বলতে গেলে, পারফিউমারির কাঁচামালের দিক দিয়ে এখন তারাই বিশ্বকে লিড দিচ্ছে।

দেশের ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা

আর আমরা দেশে কী করছি? আমরা আছি আতরের সাথে কীভাবে সস্তা অ্যালকোহল মিশিয়ে রাতারাতি ‘ইউনুস ভাই’ হওয়া যায় সেই প্রতিযোগিতায়..! নিঃসন্দেহে দেশের ইন্ডাস্ট্রি গ্রো করতেছে আলহামদুলিল্লাহ। তবে এই সব সস্তা ইউনুসদের জন্য আমাদের পারফিউম ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে অনেক চড়া মূল্য দিতে হবে। এটা আপনারা লিখে রাইখেন।

নতুন সুবাস সোর্সিং এবং Kholzi Treasure-এর চমক

এবারের সফরে নতুন নতুন অনেক সুবাস পারচেস করে এসেছি। প্রোডাক্টগুলো দেশে আসতে ২ সপ্তাহের মতো সময় লাগবে। প্রোডাক্ট হাতে পেলেই আপনাদের বিস্তারিত আপডেট জানানো হবে। এগুলো আসলে আপনারা বুঝতে পারবেন যে, আপনাদের জন্য কী চমক অপেক্ষা করছে..! আমাদের এই নতুন সুবাসগুলোর আপডেট ও বিস্তারিত জানতে Kholzi Treasure-এর অফিসিয়াল ওয়েবসাইট -এ চোখ রাখতে পারেন।

সামনে কী আসছে?

যারা চমৎকার সব সুগন্ধির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বলে রাখি নতুন কালেকশন শীঘ্রই আসছে

আর আমি কাল জুম্মার পর থেকে শপে থাকবো আল্লাহ চাইলে। যারা আসতে চান, চলে আসুন, দেখা হবে ইনশাআল্লাহ। সবার কাছে দু’আ চাই।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
মুম্বাই সফরের মূল উদ্দেশ্য কী ছিল?

মুম্বাই সফরের মূল উদ্দেশ্য ছিল পারফিউমারির বড় বড় হাউজ ও ডিস্টিলারদের সাথে সাক্ষাৎ করা, নতুন সুবাসের কাঁচামাল সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং Kholzi Treasure-এর জন্য নতুন প্রোডাক্ট সোর্স করা।

সফর থেকে কী ধরনের অভিজ্ঞতা পাওয়া গেছে?

এই সফরে বিশ্বের শীর্ষস্থানীয় ডিস্টিলারদের কাছ থেকে পারফিউমারি কাঁচামালের আধুনিক অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ হয়েছে এবং অনেক অজানা সুবাস স্নীফ করার বিরল অভিজ্ঞতা অর্জিত হয়েছে।

নতুন সুবাসগুলো কবে নাগাদ পাওয়া যেতে পারে?

নতুন পারচেস করা সুবাসগুলো দেশে আসতে আনুমানিক ২ সপ্তাহের মতো সময় লাগবে। প্রোডাক্ট পৌঁছালেই বিস্তারিত আপডেট জানানো হবে।

Kholzi Treasure-এর নতুন কালেকশন কবে আসছে?

নতুন কালেকশন শীঘ্রই আসছে। নতুন পারচেস করা প্রোডাক্টগুলো দেশে পৌঁছানোর পর দ্রুতই এগুলো কাস্টমারদের জন্য এভেইলেবল করা হবে।

নতুন প্রোডাক্ট সম্পর্কে আপডেট কোথায় পাওয়া যাবে?

নতুন প্রোডাক্টের সব ধরনের আপডেট Kholzi Treasure-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের শপে সরাসরি ভিজিট করে জানা যাবে।

Shopping Cart
Scroll to Top
0